বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শিক্ষা উপমন্ত্রীর সেই বডিগার্ড খুলনায় বদলি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীরকে কনুই দিয়ে গুঁতো মেরে প্রত্যাহার হওয়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সেই দেহরক্ষী এএসআই সন্তু শীলকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) মোহাম্মদ জহিরুল ইসলাম তার বদলিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। আগামী ৬ মের মধ্যে এএসআই সন্তু শীলকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে ৭ মে থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনের একটি অনুলিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তরে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ বলেন, আজ (মঙ্গলবার) উনাকে বদলির একটা আদেশ পেয়েছি।

এর আগে গত ২৫ এপ্রিল এক আদেশে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনসে সংযুক্ত করা হয়। একই দিন পৃথক আরেকটি আদেশে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে।

সর্বশেষ গত ২০ এপ্রিল নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নওফেল নিজ সংসদীয় আসনে ঈদ সামগ্রী বিতরণ করতে গেলে ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তুর বিরুদ্ধে। এ ঘটনায় নিজ থানায় জিডি করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেন।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড হিসেবে কোতোয়ালি থানার ওসিকে নানা বিষয়ে তদবির করতেন সন্তু। তবে কয়েকমাস আগে ওসি তাকে কোনো বিষয়ে তদবির করতে বারণ করেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন এএসআই সন্তু।

সন্তু শীলের বিরুদ্ধে এর আগে কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিন, পটিয়া থানার ওসি প্রিটন সরকার, বন্দর থানার সাবেক ওসি জাহিদুল কবিরের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। ওসি নেজাম উদ্দিন তার বিরুদ্ধে ২০১৯ সালে একবার জিডি করেছিলেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...