সোমবার, ২২ জুন ২০২৬

পিএসজিতে নিষিদ্ধ হলেন মেসি

- Advertisement -
Single page 1st Paragraph

পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় শাস্তি পেলেন লিওনেল মেসি। তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করল ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্যবসায়িক কাজে অংশ নিতে পিএসজির কাছে অনুমতি চেয়েছিলেন মেসি। কিন্তু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার আবেদন প্রত্যাখান করা হয়। তা সত্ত্বেও স্ত্রী-সন্তানসহ তিনি সৌদিতে যান। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত।

নিষেধাজ্ঞা চলাকালে প্যারিসিয়ানদের হয়ে অনুশীলন করতে বা খেলতে পারবেন না মেসি। তিনি পাবেন না কোনো বেতন-ভাতাও। নিষিদ্ধ করার পাশাপাশি তাকে জরিমানাও করা হয়েছে। তবে জরিমানার অঙ্কের পরিমাণ জানা যায়নি।

গত রোববার পিএসজির জার্সিতে লরিয়েঁর বিপক্ষে লিগের ম্যাচের পুরোটা সময় খেলেন মেসি। সেদিন ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অপ্রত্যাশিতভাবে ৩-১ গোলে হেরে যায় আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্লাবটি। এরপর তিনি সৌদি সফরে যান।

বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর ২০২১ সালের অগাস্টে পিএসজিতে পাড়ি জমান মেসি। দলটির সঙ্গে তার দুই বছরের চুক্তি শেষ হবে আগামী গ্রীষ্মে। তাদের মধ্যে চুক্তি নবায়নের সম্ভাবনা ক্ষীণ। চলতি মৌসুম শেষে পুরনো ঠিকানা বার্সাতে তার ফেরার গুঞ্জন আলোচিত হচ্ছে জোরেশোরে। গত মার্চে স্প্যানিশ লা লিগার ক্লাবটির সহ-সভাপতি রাফায়েল ইয়ুস্তে জানান, মেসির সঙ্গে যোগাযোগ করেছেন তারা।

পিএসজির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচে ৩১ গোল করেছেন মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩৪ গোল। গত মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জেতার স্বাদ নিয়েছেন তিনি।

এবারও শিরোপা ধরে রাখার পথে আছে কাতারি মালিকানাধীন পিএসজি। ৩৩ ম্যাচে তাদের অর্জন ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে দুইয়ে অবস্থান করছে মার্সেই।

নিষেধাজ্ঞার কারণে লিগে পিএসজির পরের দুটি ম্যাচে খেলতে পারবেন না মেসি। আগামী ৮ মে তোয়া ও ১৪ মে আজাক্সিওর মুখোমুখি হবে কোচ ক্রিস্তফ গালতিয়ের দল।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...