বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মেট্রোরেলে ঢিল: ক্ষতি হল ১০ লাখ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

ঢিল ছুড়ে মেট্রোরেলের জানালার কাচ ভাঙার ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানায় মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে এ সংক্রান্ত একটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মামলার এজাহারে এই ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে। মেট্রোরেলের সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) মো. সামিউল কাদির (২৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বাদী অভিযোগ করে বলেন, ‘গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের সময় আমি স্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ মারফত জানতে পারি যে, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার

পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয় আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করে। এতে মেট্রোরেলের ১টি জানালার গ্লাস ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ অনুমানিক ১০ লাখ টাকা।’

তিনি আরও বলেন, এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাজীপাড়া স্টেশনে উপস্থিত হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। একজন প্রত্যক্ষদর্শী ও মেট্রো ট্রেনের অপরাপর কর্মচারীদের কাছ থেকে জানতে পারি, গত ৩০ এপ্রিল বেলা আনুমানিক ১১টা ৫ মিনিটের দিকে কাফরুল থানাধীন কাজীপাড়া স্টেশনে প্রবেশের মুখে (পূর্বপাশ) রেলওয়ে ট্র্যাকের ওপর অজ্ঞাতপরিচয় আসামি বা আসামিরা পূর্ব পাশ থেকে ঢিল ছোড়ে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন (রেক-৪) এর ৩য় কোচের জানালার একটি গ্লাস ভেঙে ফেলে। আমি ঘটনার বিষয়টি বিস্তারিত জেনে সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিষয়ে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত যতটুকু জানি কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত ও গ্রেপ্তার অভিযান চলছে।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারিম ঢাকা পোস্টকে বলেন, মুভিং একটি অবজেক্টের ওপর থেকে ঢিল মারা হয়েছে। তাই জড়িতদের শনাক্ত করতে একটু সময় লাগছে। এরইমধ্যে আমরা ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করেছি। বিভিন্নভাবে আমরা জড়িত ব্যক্তি বা জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব দ্রুতই এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।

এই বিভাগের সব খবর

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। গত বুধবার নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার আখতারুজ্জামান সেন্টারে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে...

সর্বশেষ

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...