বুধবার, ৫ আগস্ট ২০২৬

দুবাইয়ে চিকিৎসা: ভিসাসহ সব ব্যবস্থা হাসপাতালই করবে

- Advertisement -
Single page 1st Paragraph

উন্নত চিকিৎসার জন্য অনেকেই নিজ থেকে অন্য দেশে যান। এ বিষয়টি মাথায় রেখে নিজেদের চিকিৎসাখাত আরও সমৃদ্ধ করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটিতে এখন সহজেই চিকিৎসা সেবা নিতে পারবেন বিশ্বের সব দেশের সাধারণ মানুষ। হোক সেটি ত্বক, দাঁতসহ ছোট-বড় যে কোনো রোগ।

দুবাইয়ে যারা চিকিৎসা নিতে আগ্রহী তারা ওইখানকার হাসপাতালের সঙ্গেই যোগাযোগ করলে হবে। তারাই তখন চিকিৎসার ধরনের ওপর নির্ভর করে ভিসা, থাকার অনুমোদনসহ সব ব্যবস্থা করে দেবে। দুবাইয়ের প্রায় ১০০টি স্বাস্থ্যকেন্দ্রে এ সুবিধা পাওয়া যাবে।

দুবাই হেলথ অথরিটির (ডিএইচএ) হেলথ ট্যুরিজম বিভাগের পরিচালক মোহাম্মদ আল মেহেরি সংবাদমাধ্যম খালিজ টাইমসকে এ ব্যাপারে বলেছেন, ‘আমাদের চিকিৎসা বিষয়ক ভিসা রয়েছে, যেই সেবা হাসপাতালগুলো দিয়ে থাকে এবং এটি তাদের বিশেষ সেবা।’

তিনি আরও বলেছেন, যারা দুবাইয়ে চিকিৎসা নিতে আগ্রহী তারা সরাসরি হাসপাতাল বা ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারাই নির্ধারণ করবে রোগীর কতদিন থাকতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেবে তারা।

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিভিন্ন প্যাকেজ রয়েছে। এগুলোর মধ্যে যেটি পছন্দ সেটিই বেঁছে নিতে পারবেন সেবাগ্রহীতারা। তারা ‘দুবাই ইন ওয়ানডে’ এই ওয়েবসাইটে গিয়ে প্যাকেজসহ যাবতীয় সব সেবা সম্পর্কে জানতে পারবেন।

সেবাদাতাদের সঙ্গে যোগাযোগ করার পর এবং সব তথ্য দেওয়ার পর সেগুলো যাচাই-বাঁছাই করে ভিসার ব্যবস্থা করা হবে।

কীভাবে দুবাইয়ের চিকিৎসা ভিসা পাওয়া যাবে?

অন্য সাধারণ ভিসার মতো চিকিৎসা ভিসার জন্য কাউকে আরব আমিরাতের দূতাবাসে যেতে হবে না। চিকিৎসা নিতে আগ্রহীরা ক্লিনিক বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করলে তারাই কাজ শুরু করবে।

চিকিৎসা নিতে আগ্রহীদের কাগজপত্র ও পরিচয় যাচাই শেষে হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষ দুবাইয়ের জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে ভিসার আবেদন করবে।

আমিরাতের অন্যান্য প্রদেশের মেডিকেল ভিসা

আবুধাবিসহ সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য আমিরাতে যদি কেউ চিকিৎসা নিতে চান তাহলে আপনার আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্যানেল প্লাটফর্মের মাধ্যমে আবেদন করবে।

আরব আমিরাতের ভিসা পেতে কী কী কাগজপত্র লাগবে?

পাসপোর্টের একটি কপি
আমিরাতে আসার কারণ উল্লেখ করে নির্দিষ্ট হাসপাতালের চিঠি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণপত্র

সূত্র: খালিজ টাইমস

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...