শনিবার, ২৭ জুন ২০২৬

সরকার বিরোধীদলকে দমনে মরিয়া হয়ে উঠেছে : মির্জা ফখরুল

- Advertisement -
Single page 1st Paragraph

বিরোধীদের দমনে সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের বোধোদয়ের এখনো সময় আছে। কেননা অনৈতিক কর্মকাণ্ড ও ভয়াবহ দুঃশাসনের কারণে ইমেজ সংকটে নিপতিত বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদের ক্রমে আরও জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ সত্য যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবে, তাদের জন্য সেটিই হবে মঙ্গল।’

আজ মঙ্গলবার(২মে) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সরকার দেশের আইনকানুন ও বিচার ব্যবস্থাকে করায়ত্তে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীকে কারাদণ্ডে দণ্ডিত, জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোসহ রাজনৈতিক বন্দিদের সময়মতো মুক্তি না দিয়ে নানা টালবাহানায় তাদের আটকে রাখছে। এরপর কেউ জামিন নিয়ে মুক্তিলাভ করলেও কারাফটক থেকে নিত্যনতুন সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় আটক করে তাদের জেলে পুরছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘অসত্য মামলায় আজ মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সিরাজগঞ্জ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো, গতকাল মিথ্যা ও বানোয়াট মামলায় কারাবন্দি ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির জামিনে মুক্ত হয়ে কেরানীগঞ্জ কারাগার থেকে বের হলে কারাফটক থেকে আবারও তাকে গ্রেপ্তার, সোমবার মহান মে দিবসে খুলনা মহানগর শ্রমিক দলের র‌্যালিতে পুলিশি হামলা ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার বর্তমান অবৈধ সরকারের চলমান দুঃশাসনের নিরবচ্ছিন্ন অংশ।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বারবার সরকারকে সরে আসার আহ্বান জানালেও নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার তাতে কর্ণপাত না করে আরও বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে। সরকারের উদ্দেশে বলতে চাই—গণতন্ত্রকে অবরুদ্ধ করে একটা স্বাধীন দেশে অবৈধভাবে দীর্ঘ সময় দেশ শাসন করা যাবে না। সরকারের এই বোধোদয়ের এখনো সময় আছে।’

এ ছাড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...