বুধবার, ৫ আগস্ট ২০২৬

ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ আহত

- Advertisement -
Single page 1st Paragraph

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে গোটাদেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। অধিকাংশ শহরে বিক্ষোভ সমাবেশ ছিল শান্তিপূর্ণ হলেও অনেক বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে। এতে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, পেনশন বিল সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্স জুড়ে পুলিশের সংঘর্ষ হয়েছে। এত কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এত বেশি পুলিশ কর্মকর্তাদের আহতের ঘটনা বিরল। তবে সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ।এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।

এ দিকে বিক্ষোভকারীদের সঙ্গে ‍পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ বলছেন দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন। তিনি এক টুইট বার্তা বলেন, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের ‘দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির’ প্রশংসা করেছেন তিনি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...