শনিবার, ২৭ জুন ২০২৬

হালদায় ৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরাজাল জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে একটি দল।
রবিবার (৩০ এপ্রিল) রাত ১১ টা থেকে সোমবার (১ মে) ভোর ৬ টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে হালদা নদীর হাটহাজারী ও রাউজান উভয় পাশ থেকে মোট ৯টি জাল জব্দ করা হয়।

জানা যায়, হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে মৎস শিকারিরা উৎপেতে বসে আছে এ সকল মা মাছ শিকারের জন্য। গোপন সূত্রে খবর পেয়ে ইউএনও শাহিদুলের নেতৃত্বে একটি দল রাত ১১টার দিকে হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় অভিযান শুরু করে। ক্রমান্বয়ে মেখল, ছিপাতলী ও গুমান মর্দ্দন ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস কর্মকর্তা ফয়েজ রাব্বানী, মেখল ইউনিয়ন পরিষদ সদস্য মামুন ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম জানান, হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের বিভিন্ন নির্দেশনা রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...