শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে শিক্ষার্থীদের টিকাদান

বিশৃঙ্খলায় উধাও স্বাস্থ্যবিধি, সড়কে তীব্র যানজট

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের তিনটি কমিউনিটি সেন্টারে সোমবার সকাল থেকে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকা প্রত্যাশী শিক্ষার্থীদের দীর্ঘ জটলা ছিল চোখে পড়ার মতো। এতে করে বিশৃঙ্খলায় উধাও হয়ে গেছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার বিষয়টি। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল থেকে নগরের জামালখান এলাকার রিমা কমিউনিটি সেন্টার, আন্দরকিল্লা সিরাজদৌলা রোডের সেভেন-ইলেভেন কমিউনিটি সেন্টার এবং আগ্রাবাদ এক্সসেস রোডের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে একযোগে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম মহানগরীর ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় দুই লাখ শিক্ষার্থীকে টিকা প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম শুরু করেছে চট্টগ্রামের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ।

এই তিন সেন্টারের সামনে ও চারপাশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের জটলা দেখা যায়। এসময় অনেকের মুখে মাস্ক ছিল না, এমনকি কোন সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি কাউকে। শিক্ষার্থীদের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা গেছে অভিভাবকদেরও। এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, স্কুল শিক্ষার্থীসহ ১২ থেকে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দিনে নগরের তিনটি সেন্টারে প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। তিন সেন্টারে ছয়দিন শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইনে ৫০টিরও বেশি টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও সিনিয়র স্টাফ নার্সসহ দেড় শতাধিক সদস্যের স্বাস্থ্য বিভাগের একটি টিমও মাঠে রয়েছে।

চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল হোসাইনী জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২৫ হাজার শিক্ষার্থী এবং উপজেলাগুলোতে দিনে ৫০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। নগরের পাশাপাশি ১৪ উপজেলায় চলছে টিকাদান কার্যক্রম।
এদিকে দুপুর থেকে দেখা যায়, নগরের চকবাজার সিরাজদৌল্লা সড়ক, কলেজ রোড, জামালখান, এসএস খালেদ সড়কে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। মানুষের ভিড়ে যানজটে নাকাল ছিল নগরবাসী।

এ বিষয়ে নগরের ট্রাফিক পুলিশের (দক্ষিণ) এডিসি রইচ উদ্দিন বলেন, টিকা কেন্দ্রের আশেপাশের সড়কে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া থানা পুলিশের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও আসাতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি যানজট কমিয়ে রাস্তা সচল রাখতে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...