বুধবার, ৫ আগস্ট ২০২৬

সন্দেহভাজন আইএস এর শীর্ষ নেতাকে হত্যার দাবি এরদোয়ানের

- Advertisement -
Single page 1st Paragraph

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কের গোয়েন্দা বাহিনী আইএসের সন্দেহভাজন নেতা আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরাশিকে হত্যা করেছে।

আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এরদোয়ান বলেন, অভিযান শুরুর আগে তুর্কি গোয়েন্দারা দীর্ঘদিন ধরে আইএসের সন্দেহভাজন নেতার ওপর নজর রাখছিল।

রোববার তুরস্কের সংবাদমাধ্যম টিআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, সিরিয়ায় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার অভিযানের অংশ হিসেবে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আমরা এসব সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

সিরিয়ার স্থানীয় ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণাধীন সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জিন্দারেসের কাছে এ অভিযান চালানো হয়। তবে, আইএসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ওই অঞ্চলের বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল আর্মি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সিরিয়ার উত্তরাঞ্চলে বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, তুরস্কের সহায়তায় তুরস্কের গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সামরিক পুলিশ শনিবার জিন্দিরেসের একটি এলাকা বন্ধ করে দিয়েছে।

স্থানীয়রা এএফপিকে জানিয়েছেন, একটি পরিত্যক্ত খামারে অভিযান চালানো হয়। ওই খামারটি স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে বলেন, শনিবার থেকে রোববার রাতভর শহরে সংঘর্ষ শুরু হয়, প্রায় এক ঘণ্টা ধরে স্থানীয়রা বড় বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে কেউ যেন সেখানে যেতে না পারেন তাই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

আল-কুরাশি তার পূর্বসূরি নিহত হওয়ার পর ২০২২ সালের নভেম্বরে আইএসআইএল (আইএসআইএস) নেতা হন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...