সোমবার, ২২ জুন ২০২৬

সিঙ্গাপুরকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই বাছাইপর্বের দ্বিতীয় ধাপে খেলা নিশ্চিত করেছে গোলাম রব্বানি ছোটনের দল। ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি করেন জোড়া গোল। অপর গোলটি করেন আরেক ফরোয়ার্ড সুলতানা আক্তার।

‘ডি’ গ্রুপ সেরা হয়ে বাছাইয়ের প্রথম ধাপ অতিক্রম করল লাল-সবুজের দল। দুই ম্যাচের সবকটিকে জেতা বাংলাদেশের পয়েন্ট ৬। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট সিঙ্গাপুরের। সব ম্যাচ হেরে পয়েন্টের দেখাই পায়নি তুর্কমেনিস্তান।

নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছিল বাঘিনীরা। একইদলকে ৭-০ ব্যবধানে হারায় সিঙ্গাপুর। এতে গোল ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে ছিল স্বাগতিকরা। ফলে বাছাইয়ের প্রথমধাপ পেরোতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয়ের বিকল্প ছিল না।

রোববার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে হওয়া ম্যাচের ২১ মিনিটের মাথায় পেনাল্টি কিক থেকে গোলাম রাব্বানি ছোটনের দলকে এগিয়ে দেন প্রীতি। বিরতির পর আবারো পেমাল্টি কিক পায় বাংলাদেশ। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে প্রীতি দ্বিতীয় গোলের দেখা পান।

৬২ মিনিটের মাথায় সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেক ঠোকার কাজটি করেন সুলতানা। বাকি সময়ে আর গোলের দেখা না পেলেও তিন গোলের লিড ধরে রেখেই জয়ের আনন্দে ভাসে লাল-সবুজের দল।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...