৪ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প কেঁপে উঠল চট্টগ্রাম। রবিবার(৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিটে বন্দরনগরীতে মৃদু এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, রিখটার স্কেলে ৪.৬ মাত্রার মৃদু এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাউলাইকে।

