চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেল এক শিশু। ফাতেমা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ঘাটচেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ফাতেমা।বয়স মাত্র দু,বছর।
নিহত শিশু ফাতেমা রাঙ্গুনিয়া উপজেলার গুনগুনিয়া বেতাগীর ৯নং ওয়ার্ডের মোহাম্মদ ইসহাক মাস্টারের বাড়ির ব্যবসায়ী মো. মহিউদ্দীনের মেয়ে।
জানা যায়, সকালে শিশু ফাতেমাকে তার মা দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করেন। অনেকক্ষণ পর পাশের একটি পুকুরে ফাতেমার দেহ ভেসে উঠে। শিশু ফাতেমাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু ফাতেমার বাবা বলেন, আমার পরিবার ঈদ উপলক্ষে মা-মেয়ে উত্তর ঘাটচেক তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকালও আমার সাথে মোবাইলে কথা হলে জানায় আর একদিন থাকবে। আমি বলছি ঠিক আছে কিন্তু আজ আমার মেয়ে আর নেই।
ছোট্ট শিশু ফাতেমার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

