মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনার অংশ: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতৃবৃন্দের স‌ঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সহ সভাপতি অনজন রহমান, সহ সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এইস মুরাদ, নির্বাহী সদস্য মাঈনুল হক ভূঁইয়া, রাশেদ আনিস, রুহুল সাখাওয়াত প্রমুখ।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার মনে হয় বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ খালেদা জিয়া সুস্থ আছেন। কিছু দিন আগে বিএনপি নেতারা বলছিল যে, খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কা আছে। সেটি বলার মধ্যেই আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং বলেছেন যে, তিনি খুব ভালো আছেন।

‘বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও অসুস্থ দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সব সময় করে আসছে’- যোগ করেন তিনি।

বিএনপির অভিযোগ আওয়ামী লীগ নির্বাচন-গণতন্ত্রে বিশ্বাস করে না, এই প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে। আমরা জনগণের শক্তিতে, জনগণের রায়ে বিশ্বাস করি। বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না, সেই জন্য তারা নির্বাচন বর্জন করছে। ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন পর্যন্ত বর্জন করেছে। তার মানেটা কী? তারা নির্বাচনে বিশ্বাস করে না। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করার চেষ্টা করেছে। ২০১৮ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে তারা অংশগ্রহণ করেছিল।

তিনি আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কী করবে না সেটা তাদেরই সিদ্ধান্তের ব্যাপার। আমি মনে করি, গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচন বিমুখ থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে সেই সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। সেই সংগঠন কর্মী নির্ভর একটি কোটারি স্বার্থ রক্ষার করার সংগঠনে দাঁড়ায়।

হাছান মাহমুদ বলেন, আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান, দলটি তার একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক। বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক; সেই কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না বিএনপিকে। এখন বিএনপিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে—সাত সমুদ্র, তেরো নদীর ওপাড়ে বসে থাকা কারও লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে নাকি বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...