বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শিক্ষাকে গণমূখী ও কার্যকরমূখী করতে কাজ করছে সরকার : পেয়ারুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে শিক্ষার হার ৭২ শতাংশের বেশি। যা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। দেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা যিনি পালন করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবাযন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতক কার্যকরমূখী শিক্ষানীতি করেছেন। শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের গৃহীত পদক্ষেপ জাতির সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কার্যক্রমের ফলে শিক্ষার মান বেড়েছে। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে গড়ে উঠছে। বিদ্যালয় প্রতিষ্ঠায় মোহাম্মদ কাশেম ও এ এম মাহবুব চৌধুরীকে ধন্যবাদ জানান। শিক্ষার উন্নয়ন ও প্রসারে সরকারের পাশাপাশি কামেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ কাশেম ও এ এম মাহবুব চৌধুরীর মতো বিত্তবান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার সকালে চট্টগ্রামের চন্দনাইশ কাশেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত প্রধান তোরণ শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে গণমূখী করতে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিক্ষাখাতে আমূল পরিবর্তন হয়েছে। পুরনো জরাজীর্ণ ভবনের স্থানে নতুন ভবন পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া এ সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার করা হয়েছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে ‘বহুমাত্রিক’ করে টেক্সটাইল, ডিজিটাল, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক যুগে কী কী ধরনের বিষয় লাগে সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যাচ্ছে। মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন বিশ্ববিদ্যালয় করছে অর্থাৎ বিষয় নির্বাচন করে বাংলাদেশের যেসব এলাকায় যে ধরনের শিক্ষার গুরুত্ব বেশি আমরা সেভাবেই কাজ করছে। যাতে সকলেই শিক্ষাটা যথাযথভাবে গ্রহণ করতে পারে। ‘বিজ্ঞান বা প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা, এটা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাষ্ট থেকে এক লাখ ৬৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়। কারিগরি শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপন করা হচ্ছে এবং প্রতিটি বিভাগীয় সদরে ১টি করে মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হচ্ছে। ফলে, শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। স্বাধীনতা বিরোধীচক্র সব সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে পরিচালক, ছাত্র-শিক্ষক সবাইকে সজাগ থাকতে হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এ বিদ্যালয়ের মেধাবী সন্তানেরা সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত। যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি এ এম মাহবুব চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আবু আহমেদ চৌধুরী, ফারহানা আফরিন জিনিয়া, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শহিদুল ইসলাম পিন্টু, ইমরান মুহুরী, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, রিয়াজুর রহমান চৌধুরী, মোহাম্মদ মামুন, বোরহান উদ্দিন গিফারীসহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক চন্দনাইশ উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...