বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে স্ত্রী হত্যাকারী স্বামীকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রা নগরীর বন্দর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী মো.সাখাওয়াত হোসেন নেত্রকোনা  পালিয়ে যান।  র‌্যাব-৭ স্ত্রিী হত্যায় অভিযুক্ত স্বামীকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত স্বামী মো.সাখাওয়াত হোসেন (২২) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন মুচডেঙ্গার মো.মকবুল হোসেনের ছেলে।তিনি চট্টগ্রামের কলসী দিঘীর পাড়ে স্ত্রীকে নিয়ে একটি ঘরে ভাড়া থাকতেন।

র‌্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্প কমান্ডার মাহফুজুর রহমান জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গত মঙ্গলবার বন্দর থানাধীন কলসী দীঘির পাড় হাজী মাহমুদ মিয়া কলোনির তৃতীয় তলা ভবনের একটি তালাবদ্ধ কক্ষ থেকে চাদরে মোড়ানো রিনা আক্তার নামের ২৮ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর পর থেকে স্বামী সাখাওয়াত পলাতক ছিলেন। শুক্রবার নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কালিকাবর গ্রাম থেকে সাখাওয়াতকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, রিনা আক্তার নগরের কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিলেন। পরিবারের অজান্তে সাখাওয়াত হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছিলেন। ঘটনার কিছুদিন পূর্বে রিনা আক্তার ও তার স্বামী সাখাওয়াত হোসেন গ্রামের বাড়ি ময়মনসিংহ বেড়াতে গিয়েছিলেন। গত ২৪ এপ্রিল রাতে তারা ময়মনসিংহ থেকে চট্টগ্রামে আসে। ঈদ উপলক্ষে রিনা আনোয়ারায় বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। ওইদিন দুপুরে সাখাওয়াত ফোন করে রিনার পরিবারের এক সদস্যকে জানায়, রিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, পরদিন ২৫ এপ্রিল রিনার পরিবারের লোকজন মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। রিনার পরিবারের লোকজন তাদের বাসার মালিকের কাছে ফোন করলে বাসা তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে দরজার তালা ভেঙে বিছানার ওপর চাদর দিয়ে মোড়ানো অবস্থায় রিনার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিনার বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...