শনিবার, ২০ জুন ২০২৬

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ২৬

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনে চালানো রাশিয়ার মারাত্মত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। শুক্রবার ভোরে উমান শহরের কেন্দ্রের একটি আবাসিক ভবনে এবং কিয়েভের আশপাশের কয়েকটি শহরে হামলা চালানো হয়। উমানে হামলায় চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।

ইউক্রেনের বিধ্বস্ত বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। কিয়েভ মস্কোর হামলার পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছে বলে জানিয়েছে।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ বাহিনী শুক্রবার সন্ধ্যায় হামলা চালিয়েছে। এতে ৫৭ বছর বয়সী একজন নারী নিহত ও আরও তিনজন আহত হয়েছে।

মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালালে ৩১ বছর বয়সী এক নারী ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছে। নারীটির বাবা মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে এর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন।

তিনি তার সান্ধ্যকালীন ভাষণে বলেছেন, কেবলমাত্র চরম শয়তান ইউক্রেনের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে।

এদিকে মস্কো বলেছে, তারা ইউক্রেন বাহিনীর রিজার্ভ ইউনিটকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর নিয়োগ দেয়া কর্মকর্তারা জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে কিয়েভের হামলায় আট বছরের এক কিশোরীসহ নয়জন নিহত হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...