বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশ-ভারত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে সেনাপ্রধানদের আলোচনা

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানরা আজ দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে আন্তঃকার্যকারিতা, প্রশিক্ষণ, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ তার ভারতীয় প্রতিপক্ষ জেনারেল মনোজ পান্ডের সঙ্গে বৈঠককালে দিল্লিতে এই আলোচনা হয়।
বাংলাদেশের সেনাপ্রধান ভারতের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক নেতৃত্বের সাথে দেখা করতে আজ ভারতে তিন দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। এসময় তিনি ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
জেনারেল আহমেদ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সফর শুরু করেন।
বিবৃতিতে বলা হয়, সফররত জেনারেলকে সাউথ ব্লক লনে গার্ড অব অনার প্রদান করা হয়।
জেনারেল আহমেদ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবের সাথেও সাক্ষাৎ করেন।
ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন (ডিডিপি) ও আর্মি ডিজাইন ব্যুরো কর্তৃক ভারতীয় দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ইকো-সিস্টেম সম্পর্কেও তাকে ব্রিফ করা হয়।
সফরকালে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণ সহযোগিতার জন্য সেন্টার ফর ইউনাইটেড নেশনস পিসকিপিং (সিইউএনপিকে), ভারত এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট)-এর মধ্যে একটি ‘বাস্তবায়ন ব্যবস্থা’ স্বাক্ষরিত হয়।
সফররত বাংলাদেশের সেনাপ্রধান ২৯ এপ্রিল চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে পাসিং আউট প্যারেডের পর্যালোচনাকারী কর্মকর্তা।
তিনি অফিসার্স ট্রেনিং একাডেমি জাদুঘর পরিদর্শন এবং পাসিং আউট কোর্সের ক্যাডেটদের সাথে মতবিনিময় করবেন।
ভারত ও বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের সহযোগিতা ও সমর্থনের ঐতিহাসিক উত্তরাধিকার ভাগাভাগি করে নেয়।
প্রতিরক্ষা পক্ষের সক্রিয় অংশগ্রহণের মধ্যে রয়েছে, সার্ভিস চিফদের পর্যায়ে উচ্চ-স্তরের বিনিময়, প্রতিরক্ষা সচিবদের দিয়ে উদ্বোধনী বার্ষিক প্রতিরক্ষা সংলাপ, ত্রি-সেবা এবং পরিষেবা-নির্দিষ্ট স্টাফ আলোচনা।
ঢাকা ও কলকাতায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছর ডিসেম্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা এবং ভারতীয় যোদ্ধাদের যাওয়া-আসার মাধ্যমে পরিদর্শন হয়।

এই বিভাগের সব খবর

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের চোখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দিকে। এই মাঠেই বুধবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে লিওনেল মেসির...

সর্বশেষ

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম...

বন্যার্তদের পাশে বিজিএমইএ’র মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...