শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী নোমানের জয়

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ পেয়েছেন মাত্র পাঁচ হাজার ৮৭ ভোট।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে স্থাপিত ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এ আসনের ১৯০ কেন্দ্রে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৬৫১ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৭৫ হাজার ৩০৫ জন। শতাংশের হিসাবে যা দাঁড়ায় ১৪ দশমিক ৫৫ শতাংশ।

ঘোষিত ফলাফলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীকে এক হাজার ৮৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী কামাল পাশা আম প্রতীকে ৬৭৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। সংসদীয় এ আসনটির ১৯০ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এ উপ-নির্বাচনে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। শহরের চেয়ে অপেক্ষাকৃত গ্রামে ভোট পড়েছে বেশি। তবে নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন পুরুষ এবং দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন নারী ভোটার রয়েছে।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...