বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস সোলেইমানিকে গুলি করে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

ইরানের প্রভাবশালী শিয়া মুসলিম ধর্মগুরু এবং শক্তিশালী অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর সদস্য আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে উত্তর ইরানে একটি ব্যাংকে বন্দুক হামলায় নিহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি ইরানের মাজানদারান প্রদেশের বাবোলসার শহরের একটি ব্যাংকে ব্যক্তিগত ব্যবসার জন্য যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছরের বেশি।

মাজানদারান প্রদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকরী ব্যাংকের একজন নিরাপত্তা প্রহরী। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঐতিহ্যবাহী গাঢ় পোশাক ও সাদা পাগড়ি পরে ধর্মগুরু আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি ব্যাংকের ভেতরে একটি চেয়ারে বসে আছেন। এমন সময় নীল এবং সাদা ইউনিফর্ম পরা একজন মধ্যবয়সী ব্যক্তি একটি সাবমেশিনগানসহ পিছন থেকে তার দিকে হাঁটতে থাকে এবং তার পিঠে একাধিক গুলি চালায়।

আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি ছিলেন মুসলিম ধর্মীয় বিশেষজ্ঞদের ৮৮ জন আলেমদের একজন এবং ধর্মীয় সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা। এর আগে তিনি বর্তমান মুসলিম সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের অস্থিতিশীল দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে ১৭ বছর দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে তিনি পদত্যাগ করেন। অনেকেই তাকে কট্টরপন্থি হিসেবে অভিহিত করে থাকেন।

গত বছরের এপ্রিলেও মাশাদ শহরে এক শিয়া মাজারে দুই শিয়া আলেমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এই ঘটনার দায়ে এক উজবেক যুবককে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...