শুক্রবার, ১০ জুলাই ২০২৬

স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত আসলে চট্টলাবাসী প্রতিহত করবে : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের চলমান উন্নয়নযজ্ঞ ঠেকাতে সক্রিয় অপশক্তি স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত করলে চট্টলাবাসী প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আজ বুধবার লালদিঘি ময়দানে আয়োজিত চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে মেয়র বলেন, বৃটিশ শাসনামল থেকে প্রতিটি ঐতিহাসিক প্রতিরোধের নেতৃত্ব দিয়েছে চট্টলাবাসী। একাত্তরের মুক্তিযুদ্ধ কেবল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল না, এ যুদ্ধ ছিল আমাদের সাংস্কৃতিক স্বতন্ত্র রক্ষার যুদ্ধও। আজও এ যুদ্ধ চলমান, আর এ যুদ্ধে আমাদের জিততেই হবে।

মেয়র বলেন, ‘আজকের উৎসবে চট্টলাবাসীকে আহবান জানাচ্ছি আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোলমডেলে পরিণত করতে কাজ করছি তাদের মনে রাখতে হবে পাকিস্তানের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র ঠেকাতে বীর চট্টলাবাসীকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বাংলাদেশকে বেহাত হতে দিব না।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন চসিক মেয়র, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, দেবাশীষ পাল দেবু, হেলাল উদ্দিন, আরশেদুল আলম বাচ্চু, নুরুল আজম রনি, জাকারিয়া দস্তগীরসহ সর্বস্তরের জনসাধারণ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...