চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আরও দুই দালালকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- বোয়ালখালী উপজেলার হোরারপাড়ার মৃদ্যু বৈদ্যের ছেলে রাজীব বৈদ্য (৩২) ও রাঙ্গুনিয়া উপজেলার নটুয়া টিলার স্বপন দাসের ছেলে শুভ দাস (২০।
বুধবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টায় হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে দুই দালালকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

