শনিবার, ১ আগস্ট ২০২৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ ১০৫ কোটি টাকার আইসসহ আটক ৩

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।

বিজিবি বলছে, দেশে ক্রিস্টাল মেথের এত বড় চালান আর কখনও ধরা পড়েনি। উদ্ধার মাদকের মূল্য ১০৫ কোটি টাকা।

আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে বুজুরুছ মিয়া (৫১), একই গ্রামের আব্দু শুকুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৫) ও পালংখালী এলাকার আবুল মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, ক্রিস্টাল মেথের চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদ করার জন্য আনা হয়েছিল, যাতে পরে দেশের বিভিন্ন স্থানে পাচার করা যায়।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবির চিত্তবিনোদন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করেন সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির ।

তিনি বলেন, ‘উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। ভোর রাত সাড়ে ৪টার দিকে মিয়ানমারের দিক থেকে ৬/৭ জন লোককে বস্তা কাঁধে পায়ে হাঁটতে দেখে বিজিবি সদস্যরা থামার নির্দেশ দেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকগুলো সঙ্গে থাকা দুটি ছোট বস্তা ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা দুটি খুলে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়।

তিনি আরও বলেন, বিজিবির অভিযানে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। যেটির মূল্য একশ কোটি টাকারও বেশি।

তিনি আরো বলেন, জব্দ করা আইস ও ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে। আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক চোরাচালানরোধে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে বর্ডার গার্ড বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে কাঁটাতারের বেড়া সংস্কারসহ সব বিষয়ে আলোচনা হয়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...