শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৪৯

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। মহানগরের কোতোয়ালী তানাধীন জামালখান প্রেস ক্লাবের সামনে এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘটনা ঘটে।

এর আগে দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা নেতা-কর্মীদের আগমনে উত্তাল হয়ে ওঠে পুরো জামালখান এলাকা। তবে এ বিক্ষোভের মাঝেও চেরাগী পাহাড় মোড় থেকে জামালখান সড়কে গাড়ি চলাচল সচল রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় পুলিশের সাথে কথা কাটাকাটি। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল।

নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গাড়ি চলাচল নিয়ে নেতা-কর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়েছে। এ সময় আমাদের কয়েকজন নেতা-কর্মীর সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাটিচার্জ করে। তবে বড় কোনো সমস্যা হয়নি। পরে অবশ্য পুলিশের সহযোগিতায় আমাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, বিএনপির সমাবেশ চলাকালে জনসাধারণের চলাচলের জন্য আমরা চেরাগী পাহাড় থেকে রাস্তা পরিষ্কার রাখি। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে আমাদের (পুলিশের)ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা লাঠিচার্জ করি। পরে এ ঘটনায় আমরা ৪৯ জনকে আটক করেছি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...