শনিবার, ২৭ জুন ২০২৬

হালদা নদীতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে হালদা নদীতে ডুবে রাহুল জলদাস (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাহুল বাকপ্রতিবন্ধী ছিল। সে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের জেলেপাড়ার সাধন জলদাসের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, হালদা নদীর আজিমের ঘাটে গোসল করতে যায় রাহুল। এক পর্যায়ে নদীতে নিখোঁজ হয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে নদীতে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ৯৯৯-এ ফোন দেয়। এরপর রাউজান ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান।

তারা উদ্ধার করতে না পারায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে রাহুলকে নোয়াপাড়া পথেরহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...