বুধবার, ৫ আগস্ট ২০২৬

চাঁদে অবতরণে ব্যর্থ জাপানের বেসরকারি মহাকাশযান

- Advertisement -
Single page 1st Paragraph

জাপানের একটি বেসরকারি সংস্থা চাঁদে মনুষ্যবিহীন একটি মহাকাশযান পাঠিয়েছে। মঙ্গলবার রাতে মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা থাকলেও সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ‘হাকুতো-আর এম১’ নামের এ মিশন যদি সফল হয় তবে এটিই হবে চাঁদের পৃষ্ঠে পা রাখা প্রথম বেসরকারি কোন সংস্থার জয়। বিবিসি ও ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানি কোম্পানি আইস্পেস’র প্রকৌশলীরা জানিয়েছেন, চন্দ্রযান ‘হাকুতো-আর’ চাঁদের ভূমিতে নামার কিছুক্ষণ আগে যোগাযোগ হারিয়ে ফেলে।

টোকিও ভিত্তিক কোম্পানিটির প্রকৌশলীরা যোগাযোগ বিচ্ছিন্নের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। পাঁচ মাস পর চন্দ্রপৃষ্ঠের নিকটে পৌঁছায় এটি। টেনিস বল সাইজের একটি রোবট আর একটি চন্দ্রযান চাঁদের বুকে নেমে চলাচল করবে বলে আশা করা হয়েছিল।

আইস্পেসের সিইও তাকেশি হাকামাদা নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে বলেন, ‘আমরা চন্দ্রপৃষ্ঠে অবতরণ যানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাদের ধরে নিতে হচ্ছে, আমরা এ যাত্রায় চাঁদের বুকে অবতরণের অভিযান সম্পন্ন করতে পারছি না।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে চাঁদে অবতরণের কথা ছিল চন্দ্রযান ‘হাকুতো-আর’র। চন্দ্রপৃষ্ঠ থেকে ২৯৫ ফুট দূরত্বে গিয়ে যোগাযোগ হারায় ৩৪০ কেজি ওজনের ও মাত্র দুই মিটার লম্বা চন্দ্রযানটি।

এর আগে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পেরেছে। এই তিনটি উদ্যোগই সরকারিভাবে নেয়া হয়েছিল। কিন্তু এবারই প্রথম জাপানি কোনো কোম্পানি বেসরকারিভাবে এমন উদ্যোগ নিয়েছিল।

২০১৯ সালে ইসরায়েল প্রথম বেসরকারি কোম্পানি থেকে চাঁদে অবতরণের চেষ্টা চালায়। সেই অভিযানে ইসরায়েলের মহাকাশযান চাঁদের কক্ষপথে পৌঁছতে পারলেও অবতরণের সময় সেটি হারিয়ে যায়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...