সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আদালতে হাজিরার পথে নেতাকর্মীদের যা বললেন মামুনুল হক

- Advertisement -
Single page 1st Paragraph

সোনারগাঁওয়ের রিসোর্ট থেকে নারী সহ আপত্তিকর অবস্থায় আটক আলোচিত- সমালোচিত ইসলামী বক্তা ও হেফাজতে ইসলামের বিলুপ্ত ঘোষিত কমিটির যুগ্ম মহাসচিব মুফতি মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় দায়েরকৃত ধর্ষন মামলার সাক্ষ্যগ্রহনের নির্ধারিত তারিখ ছিলো আজ মঙ্গলবার ২৫শে এপ্রিল।

সরেজমিনে আদালত চত্বরে গিয়ে দেখা যায় সকাল থেকেই একদল মাদ্রাসা ছাত্র হাদিস হাতে জড়ো হতে থাকেন আদালত প্রাঙ্গনে।আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে মামুনুলকে উঠানোর পর ছাত্ররা ভ্যান ঘিরে ধরে চিৎকার করে বলতে থাকেন, হুজুর আমরা কিতাব নিয়ে এসেছি।আপনি আমাদের দরস দেন।কেউ আবার কান্না করে বলতে থাকে,হুজুর আমরা আপনার মুক্তির জন্য দোয়া করি।

এসময় প্রিজন ভ্যান থেকে মামুনুল হক ছাত্রদের বলেন,আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।সত্য একদিন প্রকাশ হবেই। তিনি আরও বলেন,আমার মুক্তির চেয়ে সত্যের মুক্তি জরুরী।তোমরা সত্যের মুক্তির জন্য দোয়া করো। এরপর তাঁকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বর ত্যাগ করে।

এদিকে সকালে দশটার দিকে মামুনুল হককে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের সামনে হাজির করা হয়।আজ দুই পুলিশ কর্মকর্তা সহ মোট চারজনের সাক্ষ্য নেওয়া হয়।সরকারি কৌশলী,আসামী পক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন সহ অন্যান্য আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এই প্রতিবেদককে জানান,আদালতের কার্যক্রম শেষে মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...