সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধ : কর্ণফুলীতে প্রতিপক্ষের মারধরে মা-ছেলের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। একই ঘটনায় আরো দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হোসনে আরা (৪৫) ও পারভেজ (৩১)। সম্পর্কে তারা মা ও ছেলে। নিহত হোসনে আরা এবং পারভেজ ওই এলাকার তৈয়ব আহমেদের স্ত্রী ও ছেলে। আহত হয়েছেন মো. আরজু (২২) ও মো. সিফাত (১৫)।

জানা যায়, ওই এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সর্বশেষ মঙ্গলবার কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়। বেধড়ক মারধরে আহত হয় এক নারীসহ একই পরিবারের চারজন।

পরে গুরুতর অবস্থায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ দুজনকে মৃত ঘোষণা করেন। দুইজনকে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, নিহতদের হাসপাতাল মর্গে ও আহতদের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবার মাস্টারহাট এলাকায় রাস্তার পাশে একটি ভবন নির্মাণ করেন। রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় মাঝেমধ্যে তাদের ভবনের সঙ্গে লেগে যেতো। এতে তারা ভবনের সাথে একটি পিলার দিতে চেয়েছিলেন। কিন্তু গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় প্রতিবেশীরা পিলার দিতে বাধা দেন। এতে প্রতিবেশীদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ঝগড়া হয়। এক পর্যায়ে প্রতিবেশীদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...