সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জব্বারের বলীখেলার ১১৪ তম আসরে চ্যাম্পিয়ন কুমিল্লার শাহাজালাল বলী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জব্বারের বলীখেলায় ১১৪ তম আসরে চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার শাহাজালাল বলী। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে চকরিয়ার জীবন বলিকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের  লড়াইয়ে শাহ জালালের কাছে হার মানেন জীবনে।

জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি শাহাজালাল। চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হব। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে খুব আনন্দ লাগছে।’

এর আগে প্রথম সেমিফাইনাল মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুর ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা। প্রায় ১১ মিনিট ৩৬ লড়াইয়ে জীবন বলীর কাছে পরাজিত হয় সৃজন বলীকে।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরের মুখোমুখি হয় গতবারের রানারআপ কুমিল্লার শাহ জালাল বলী। দুই জনের এ লাড়াই চলে মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ড। এতে শাহজালাল বলীর কাছে পরাজিত হয় আব্দুন নুর বলী।

এর আগে বিকেল ৪ টায় লালদিঘি ময়দানে মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় বলী খেলার উদ্বোধন করেছেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

২০২২ সালের ২৫ এপ্রিল আয়োজিত জব্বারের বলী খেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হয় চকরিয়া উপজেলার তরিকুল ইসলাম জীবন।

প্রসঙ্গত, বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুবসম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে আন্দোলনের কৌশলী সংগঠক চট্টগ্রাম নগরের বদরপাতি এলাকার সওদাগর আবদুল জব্বার ১৯০৯ সালে বলী খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...