বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাষ্ট্রপতিকে বঙ্গভবনে প্রথম গার্ড অনার প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবনের ক্রিডেনশিয়াল মাঠের দক্ষিণ-পশ্চিম অংশে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করলেন।
গতকাল শপথ গ্রহণের পর বঙ্গভবনে আজ রাষ্ট্র প্রধানকে প্রথম গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
যেহেতু গত সন্ধ্যায় রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে প্রথম অফিস করেন, তাই কোনো আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা যায়নি। তাই সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনের কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে অনুষ্ঠানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করে যখন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি ব্যান্ড দল স্বাগত সুর বাজান।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন।রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্যরা গতকাল রাত ৮টা ৫০ মিনিটে তাঁর গুলশানের বাসা থেকে মোটর শোভাযাত্রায় বঙ্গভবনে আসেন।
বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল। সেখান থেকে প্রধান ভবনের গেটে আসলে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
ঐ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...