সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারে ভেসে আসা ফিশিংবোট থেকে ১০ মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের নাজিরারটেকে ভেসে আসা ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা গেছে।

রোববার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

জানা গেছে, রোববার সকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাগরের নাজিরা পয়েন্টে ট্রলারটি ভেসে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ২-৩ সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। পরে ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এ পর্যন্ত ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলমান আছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...