শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘তারার মেলা’ উপস্থাপনায় পরীমণি

- Advertisement -
Single page 1st Paragraph

অভিনয়ের পর এবার উপস্থাপনায় নাম লেখাতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। ক্যারিয়ারে প্রথমবার কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করলেন এ নায়িকা। এবার ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। এই অনুষ্ঠানেই উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।
বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুজ্জামান ও জামাল উদ্দিন জয়।

চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।

অনুষ্ঠানে আরও থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র‌্যাম্প শো। এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করেছে অনুষ্ঠানটিতে।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...