শনিবার, ২৭ জুন ২০২৬

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হানিফ ও নাবিল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ (৩২) ও শাহীদা (২৮) নামে দুজন নিহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন— আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকামনি (৩) ও আবুল কালাম (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি পটিয়ার শান্তিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, পটিয়ায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় মোট আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি ৬ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা রয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...