শনিবার, ১ আগস্ট ২০২৬

কক্সবাজার শহরে সড়ক দখল করে ছাদ নির্মাণের অভিযোগ

কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় মোজাফফর আহমদ সড়কের উপর করে ছাদ নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে।  উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন প্রকার অনুমতি ছাড়া এ বিল্ডিং এবং ছাদ নির্মাণ করা হয়েছে বলে জানান স্থানীয়রা।এতে এলাকার লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, কক্সবাজার শহরের সাবমেরিন ক্যাবলের দক্ষিণ পার্শ্বে চৌধুরী পাড়া এলাকার মোজাফফর আহমদ সড়ক দখল করে মমতাজ কলোনিতে স্থানীয় ছুরুত আলমের পুত্র জাহাঙ্গীর আলম সম্প্রতি বাড়ি নির্মাণ করে। বাড়ির ছাদ নির্মান করা হয় মোজাফফর আহমদ সড়কের উপর। কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষের আইন অনুযায়ী বহুতল ভবন নির্মাণ করতে সড়কে নির্দিষ্ট দূরত্ব রেখে ভবন নির্মাণ করতে হয়।নিয়ম বহির্ভূতভাবে কোন ধরনের দুরত্ব না রেখে সড়কের ঘেঁষে ভবন নির্মাণ ও সড়কের উপর ছাদ নির্মান করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী জসিম, হুমায়ূন, ব্যবসায়ী আমিনুল ইসলাম সহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, চলাচলের রাস্তা দখল করে ছাদ নির্মান করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ উঠা প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী সাবিনা আক্তারের সাথে মোবাইলে কথা হলে সড়কের উপর ছাদ নির্মানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজ চলমান অবস্থায় কেউ বলেননি। এখন সবাই অভিযোগ করতেছে। সৌদি আরবে স্বামীর সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে । স্থানীয় কাউন্সিলর শাহাব উদ্দিনের সাথে কথা হলে জানান, সড়কের উপর কোন বিল্ডিং বা ছাদ নির্মান করা যাবে না। জনগণ বাড়ছে রাস্তা বা সড়ক বৃদ্ধি পাচ্ছে না। সড়কের উপর নির্মিত এ  ছাদ ভেঙে ফেলা হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল আবছারের  মোবাইলে বার বার রিং দিয়ে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এলাকাবাসী জনস্বার্থে সড়কের উপর নির্মিত ছাদ ভেঙে দেয়ার জোর দাবী জানান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...