সোমবার, ২২ জুন ২০২৬

উয়েফা চ্যাম্পিয়ন্সলীগ

কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগ কোন নাটকীয়তা হয়নি,সিটি,রিয়াল ও দুই মিলান সেমিতে

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম লেগে জিতে এগিয়ে থাকা চারদলই শেষ পর্যন্ত সেমিতে উঠলো উয়েফা চ্যাম্পিয়ন্সলীগে।গতরাতে অনুষ্ঠিত চার ম্যাচের মধ্যে ফুটবল প্রেমীদের চোখ ছিলো বায়ার্ন বনাম সিটি ম্যাচের দিকে।যদিও প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতে ম্যানসিটি সেমির পথে এক পা দিয়েই রেখেছিলো।তবুও প্রতিপক্ষ যখন বায়ার্ন,তখন আশংকা একটা থাকেই।কেননা চ্যাম্পিয়ন্সলীগের ইতিহাসে অতীতে এই দলটার কামব্যাকের বহু নজির রয়েছে।

কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দেয়নি সিটি। উল্টো বায়ার্নের মাঠে ম্যাচের ৫৭ মিনিটে দূর্দান্ত এক গোল করে দর্শকদের চুপ করিয়ে দেন হল্যান্ড।তারপর অনেক চেষ্টা করেও সিটির রক্ষন ভেদ করা সম্ভব হয়নি লেভানডফস্কি বিহিন বয়ার্নের আক্রমন ভাগের।যদিও ৮৩ মিনিটে পেনাল্টি থেকে কিমিখ এক গোল করে ম্যাচটা ড্র করতে পারে। কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামীতায় সেমিতে উঠে যায় ম্যানসিটি।

অন্যদিকে ষ্টামফোর্ড ব্রীজেও একই রকম আধিপত্য দেখিয়ে চেলসিকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। প্রথম লেগেও নিজেদের মাঠে একই ব্যবধানে জিতেছিলো রিয়াল।গতরাতে রিয়ালের হয়ে দুটো গোলই করেন রদ্রিগো ম্যাচের ৫৮ ও ৮০ মিনিটে। দুই লেগ মিলিয়ে ৪-০ তে এগিয়ে থেকে সেমিতে উঠে যায় রিয়াল মাদ্রিদ। গতরাতে সবচেয়ে জমজমাট ম্যাচটি হয়েছে ইন্টার মিলান বনাম বেনফিকার মধ্যে। প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ২-০ গোলে জিতে আসা ইন্টার এই ম্যাচে ৩-৩ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ অগ্রগামীতায় সেমিতে উঠে আসে ইন্টার মিলান।

আরেক খেলায় নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করলেও প্রথম লেগে নিজেদের মাঠে পাওয়া ১-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ২-১ অগ্রগামীতায় সেমিফাইনালে উঠে আসে এসি মিলান। আর বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য রোমাঞ্চকর দুই সেমিফাইনাল অপেক্ষায় এখন।একটিতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ম্যানসিটির,আর অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার মিলান।তো তৈরী হয়ে যান ৯ ই মে অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালের প্রথম লেগের জন্য।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...