শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দুই হাজার টাকার পাঞ্জাবি ১২ হাজার টাকায় বিক্রি, রাজস্থানকে ৫০ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

দুই হাজার টাকার পাঞ্জাবি ১২ থেকে ১৩ হাজার টাকা বিক্রির দায়ে রাজস্থান নামের এক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে রাজস্থান’র শো রুম ম্যানেজারকে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি জানান, চট্টগ্রামে ঈদের বাজারে কয়েক লক্ষ পাঞ্জাবির চাহিদা রয়েছে। তার মধ্যে ইন্ডিয়ান পাঞ্জাবির চাহিদা সর্বদাই বেশি। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে চট্টগ্রামের রাজস্থান নামক ব্রান্ডটি। চট্টগ্রাম শহরে মোট ১৭টি আউটলেট রয়েছে রাজস্থানের। আজ দুপুরে প্রবর্তক মোড়ের আউটলেটে অভিযানকালে দেখা যায়, দোকানের অল্প সংখ্যক পাঞ্জাবি ইন্ডিয়ান। তবে সেগুলোর কোনটিই রাজস্থান নামের এই প্রতিষ্ঠানটি আমদানি করেনি । দেখাতে পারেনি কোন এলসি বা কাস্টমস এর ছাড়পত্র। যমুনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা আমদানি করে বলে জানায়। কিন্তু যমুনা ট্রেডার্স এর কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সকল ভ্যাট ট্যাক্স পরিশোধ করার পর পাঞ্জাবির মূল্য পড়ছে দুই হাজার টাকার কাছাকাছি। কিন্তু সেই পাঞ্জাবি রাজস্থানের আউটলেটে বিক্রি হচ্ছে ৭ কিংবা ৮ হাজার টাকা এমনকি কোনটা বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত। চড়া মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ঐ আউটলেটের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে দেশি পাঞ্জাবিতে ‘মেইড ইন ইন্ডিয়া’ লিখে বিক্রি করার দায়ে আফমি প্লাজার দোতলায় সারতাজ নামের দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...