সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন দিয়ে হেঁটে বাজারে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চার নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শে উপ‌জেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খা‌মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ প‌রিদর্শক (এসআই) নাজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাত আনতে যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

এসআই নাজমুল বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়। মর‌দেহ উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...