শনিবার, ১ আগস্ট ২০২৬

উখিয়ায় গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ায় গরু বলে রোগাক্রান্ত ঘোড়া জবাই করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ধরনের খবরের প্রেক্ষিতে জনতার অভিযানে জবাইকৃত ঘোড়ার মাংস ফেলে পালিয়ে যায় কসাই। ন্যাক্কারজনক এধরনের কাণ্ড ঘটেছে মঙ্গলবার রাত ৩টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায়।

স্হানীয়ভাবে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, মরিচ্যা এলাকার মিয়াজান ফকিরের ছেলে কসাই মাহাবুল আলম দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে বিভিন্ন স্থান থেকে দুর্বল ও অসুস্থ ঘোড়া সংগ্রহ করে তা জবাই করে গরুর মাংস বলে বিক্রি করে আসছিল। সে তার সিন্ডিকেট অহরহ মরা গরু, ঘোড়া, ছাগল জবাই করে উখিয়ার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে আসছিল।

হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মনজুর আলম জানান, এ ধরনের অভিযোগ কসাই মাহাবুবের বিরুদ্ধে অনেক। রমজান মাসের মর্যাদাপূর্ণ ‘শবে কদর’ উপলক্ষে অনেক গবাদিপশু জবাই করা হয়ে থাকে। এ সুযোগে উক্ত কসাই কক্সবাজার থেকে রোগাক্রান্ত, মরা ঘোড়া সংগ্রহ করে এনে রাতেই জবাই করে গরুর মাংস বলে জালিয়াতির মাধ্যমে বিক্রি করে আসছিল। ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাংস,মাথা,লেজসহ কসাই মাহাবুবের স্ত্রী ও মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জবাইকৃত ঘোড়ার মাংস, মাথা, ল্যাজসহ ঘটনাস্থল থেকে ২ নারীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, রাতের আধারে অসুস্থ এবং দুর্বল ঘোড়া নিয়ে আসার খবর পেলেও দিনের বেলায় ঘোড়া গুলো দেখা মিলতো না। আজ গোপন সংবাদের ভিক্তিতে এখানে অভিযান চালিয়ে হাতেনাতে উদ্ধার করা হয়। বেশ কিছুদিন ধরে দুর্বল ও অসুস্থ ঘোড়া, এমন কি মরা গরু ঘোড়া জবাই করে গরুর মাংস বলে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে বিক্রি করার অভিযোগ রয়েছে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...