শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চসিকের ১৭ কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

বন্দর নগরী চট্টগ্রামের রামপুর ওয়ার্ডের সড়ক উন্নয়ন ও আর ড্রেন নির্মাণে ১৭ কোটি ৭০ লক্ষ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ সোমবার মেয়র ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২৫ নং রামপুর ওয়াার্ডস্থ হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা মোড় এবং ৯ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ঈদগাঁ মোড় হতে নয়াবাজার মোড়, ধোপাপাড়া সড়ক হতে নয়াবাজার পর্যন্ত সড়ক ও হালিশহর নয়াবাজার বাইলেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় মেয়র বলেন, রামপুর এলাকার অবকাঠামো তুলনামূলকভাবে উন্নত হলেও বেশ কিছু সড়ক সংস্কারের প্রয়োজন হচ্ছে জানতে পেরে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর একদিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, অপরদিকে ভালো ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা হ্রাস পাবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন সেটির মাধ্যমে চট্টগ্রামে কোন কাঁচা রাস্তা থাকবে না। তবে কেবল নতুন সড়ক নির্মাণ না করে বিদ্যমান যে সমস্ত সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো সংস্কারে আমি বিশেষ জোর দিচ্ছি, কারণ সড়ক সংস্কারে ব্যয় কম হলেও এর সুফল অনেক বেশি।’
জনগণের সহযোগিতা চেয়ে মেয়র বলেন, জলাবদ্ধতা হ্রাসে কেবল উন্নয়ন প্রকল্প গ্রহণ করাই যথেষ্ট নয়, এজন্য প্রয়োজন জনগণের সচেতন আচরণ। নালায় অপচনশীল বর্জ্য ফেললে, রাস্তা বেদখল করলে কোন প্রকল্পই শতভাগ সফল হবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে যে বিপুল উন্নয়ন কাজ চলছে তার সুফল ঘরে তুলতে জনগণকে সরকারের পাশে চাই। বদলে যাওয়া চট্টগ্রাম হবে বিশ্ব বাণিজ্যের হাব। জলাবদ্ধতামুক্ত উন্নত চট্টগ্রামে বেড়ে উঠবে আমাদের আগামী প্রজন্ম।’
এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী মোহাম্মদ কামরুল হাসান।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...