শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈদে চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না : সিএমপি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, ঈদকে টার্গেট করে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকল্পে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।
সিএমপির জনসংযোগ বিভাগ আজ জানায়, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে শহরের যানজট নিরসন ও জনসাধারনের সুষ্ঠু যাতায়াত নিশ্চিতকরণ বিষয়ে কর্ণফুলী নতুন ব্রিজ থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী বাস মিনিবাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে গতকাল এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেয়া হয়।
নগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ ট্রাফিক-দক্ষিণ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) এনএম নাসিরুদ্দিন।
সভায় ডিসি-ট্রাফিক বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শহরের যানজট নিরসন ও নিরাপদে ঈদ উদযাপনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে আরো রয়েছে: অস্থায়ী বা মৌসুমী বাস কাউন্টার করে অযথা জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না, জরাজীর্ণ ও লক্কর-ঝক্কর গাড়ি রাস্তায় নামানো যাবে না। সড়কে চলাচলকারী গাড়িতে অবশ্যই ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে। এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করতে দেয়া হবে না।
ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মো. মাসুদ রানা, টিআই (বাকলিয়া) মো. মনিরুজ্জামান, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, চট্টগ্রাম পিএবি সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, চট্টগ্রাম-বাশঁখালী যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বাস মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...