শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈদে নিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসনের প্রতি চিটাগাং চেম্বার সভাপতির আহবান

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ১৭ এপ্রিল এক বিবৃতির মাধ্যমে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম আহবান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন-বিগত কয়েক বছরের ন্যায় এবারও রমজানে শপিং মল, মার্কেট ও নগরীর ব্যস্ততম এলাকাসমূহে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। নগরবাসী নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পবিত্র রমজান মাস পালন করেছেন। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাতে গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সেই জন্য যে কোন ধরণের অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। একই সাথে নাগরিকদের সচেতন থাকার উপরও গুরুত্বারোপ করেন চেম্বার সভাপতি।

আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রশাসনিক পদক্ষেপের প্রতি সন্তোষ প্রকাশ করে এ ধারাবাহিকতা সমুন্নত রাখার অনুরোধ জানিয়েছেন চেম্বার সভাপতি। রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে চুরি, ছিনতাই, মলম পার্টি ইত্যাদি অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্বারোপ করেন। ঈদ উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের আন্তঃজেলা মহাসড়ক ও নগরীর অভ্যন্তরীণ সড়কসমূহ ব্যবহারকারী ঘরমুখো মানুষকে যানজট ও দূর্ভোগ থেকে রক্ষা করতে এবং দূর্ঘটনা রোধে লঞ্চ-ট্রেনে অতিরিক্ত যাত্রি বহন থেকে বিরত থাকা এবং চালকদের সড়ক দূর্ঘটনা এড়াতে দ্রুতগতি ও ওভারটেকিং না করার পরামর্শ দেন।

তিনি ঈদের আগে ও পরে সরকারী ছুটির কারণে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকার সময় ডাকাতি, লুটপাট ও অগ্নি দূর্ঘটনা থেকে নিজ নিজ প্রতিষ্ঠানকে রক্ষা করা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট হওয়ার আহবান জানান। চেম্বার সভাপতি পরিচালকমন্ডলীর পক্ষ থেকে চট্টগ্রামের প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী, চেম্বার সদস্য এবং সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...