বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাজধানীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

- Advertisement -
Single page 1st Paragraph

অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ চলছে দেশের সর্বত্র। দেশে চলমান খরায় প্রায় পাঁচ দশকের রেকর্ড ভেঙেছে গরম। এরইমধ্যে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়েছে।

ভয়াবহ এ তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে পড়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং ও পানির সংকট। এতে বয়স্ক ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। এমন অবস্থায় বৃষ্টির জন্য রাজধানীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার(১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে ইমামতি করেন জনপ্রিয় মুফতি শায়খ আহমাদুল্লাহ। নামাজ শেষে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি।

এতে অংশ গ্রহণ করা মুসল্লিরা বলছেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

নামাজে অংশ নেয়া আবদুল্লাহ ইয়ামিন বলেন, ‘আমার জীবনে রোদের তাপ এত দেখিনি। ঘরের ভেতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছে না। বাইরে বের হলে মনে হয় শরীর পুড়ে যাচ্ছে, আবার বাসায় ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। সেইসঙ্গে বিদ্যুত যাওয়া আসা তো চলছেই। সব মিলিয়ে টিকতে পারছি না।’

এই বিভাগের সব খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

সর্বশেষ

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম...