বুধবার, ৫ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

আবার গুলি চললো মার্কিন যুক্তরাষ্ট্রে। রোববার অ্যালাবামায় একটি জন্মদিনের পার্টিতে এলোপাতাড়ি গুলি চলে। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনায় এখনো পর্যন্ত চারজন নিহত হয়েছেন। আহত অন্তত ২৮ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অ্যালাবামার রাজধানী থেকে ঘটনাস্থলের দূরত্ব ১০০ কিলোমিটার। কে গুলি চালিয়েছে, কেন চালিয়েছে, এবিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। বন্দুকধারী বেঁচে আছে কি না, তা-ও স্পষ্ট নয়।

স্থানীয় পুলিশ প্রশাসনের মুখপাত্র জেরেমি বারকেট জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সামান্য অগ্রগতিও হয়েছে। নিহত এবং আহতদের পরিবার ন্যায়বিচার পাবেন, এটুকু বলতে পারি। পুলিশ প্রশাসনের তরফে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে। তবে গোটা বিষয়টি বুঝতে আরও সময় লাগবে।

যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের বেশির ভাগই তরুণ-তরুণী। স্থানীয় মানুষের দাবি, বন্দুকধারী এলাকার নাচের স্টুডিও-তে বন্দুক চালাতে চালাতে ঢুকেছিল। সাধারণত, ওই স্টুডিওতে ওই সময় নাচের মহড়া হয়। কিন্তু এদিন সেটি জন্মদিনের পার্টির কাজে ব্যবহার করা হচ্ছিল। সম্ভবত বন্দুকধারী তা জানত না।

নিহতদের মধ্যে আমেরিকার এক প্রতিভাবান ফুটবলার আছে। আগামী কয়েক মাসের মধ্যে তার গুরুত্বপূর্ণ কলেজ লিগে যোগ দেয়ার কথা ছিল। এদিন বড় বোনের ১৬ বছরের জন্মদিন উদযাপন করতে এসেছিল সে।

এদিনের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার কংগ্রেসের কাছে নতুন বন্দুক আইনের বিল তৈরির আবেদন জানিয়েছেন। বাইডেনের বক্তব্য, আইন না করলে এমন ঘটনা বাড়তেই থাকবে। বন্দুক বিক্রির ক্ষেত্রে আরও কড়া হওয়ার কথা বলেছেন বাইডেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই অ্যালাবামার পার্শ্ববর্তী দুই রাজ্য কেনটাকি এবং টেনেসিতে গুলির চালানোর ঘটনা ঘটেছিল।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...