শুক্রবার, ১০ জুলাই ২০২৬

প্রবাসীদের টার্গেট করে ছিনতাই, চক্রের মূল হোতাসহ ১১ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে একটি ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নগরীর আগ্রাবাদ ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- ইমরান হাসান, মো. রুবেল, মো. শফি ওরফে মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছিন আরাফাত মিনার, মো. জমির, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া, কিল্টন দে ও কায়সার হামিদ।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, একটি প্রাইভেট কারযোগে ছিনতাইকারীরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, তাদের মধ্যে কয়েকজন বিমানবন্দর এলাকায় অবস্থান করত। অন্যরা নির্জন এলাকায় অপেক্ষা করে থাকতো। বিমানবন্দরে থাকা ছিনতাইকারীরা প্রবাসীদের টার্গেট করে। তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ব্যক্তিরা গাড়ি নিয়ে বের হলে রাস্তায় অপেক্ষায় থাকা ছিনতাইকারীদের কাছে তথ্য চলে যায়। পরে তারা পথে গাড়ির গতিরোধ করে প্রবাসীর লাগেজ ও টাকা-পয়সা কেড়ে নেয়।

এ ছাড়াও প্রবাসীদের পাসপোর্টও ছিনিয়ে নেওয়া হতো বলেও জানান নূরুল আবছার। পরে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নামে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, চক্রের সদস্যরা যাত্রী সেজে সিএনজিচালিত অটোরিকশায়ও ছিনতাই করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...