ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সমাজ ও রাষ্ট্রের সমৃদ্ধিতে নারীর ভুমিকা শীর্ষক এক কর্মশালায় বক্তাগণ বলেন,নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার প্রশংসনীয় পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। ঘর ও কর্মক্ষেত্রে নারীরা তার দক্ষতা দেখাচ্ছে। ঊষা নারী উদ্যোক্তা সৃষ্টির জন্যে কম্পিউটার, সেলাই, বিউনিশিয়ানদের জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়া আমাদের এই সংগঠন নারী নির্যাতন রোধ,পারিবারিক সহিংসতা রোধ,বাল্য বিবাহ বন্ধ,আইনি সহায়তা প্রদান শিক্ষা,স্বাস্হ্য,নারীদের ন্যার্য অধিকার আদায়,বয়স্ক অসহায় নারীদের পুর্নবাসনের মতো কর্মসুচী নিয়ে কাজ করবে।
২ নং জালালাবাদ ওয়ার্ডের দৌলত শাহী কনভেনশন সেন্টারে এই কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলা।কান্তা ইসলাম মিনুর পরিচালনায় এ অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলার আনজুমান আরা।
আলোচনায় অংশ নেন সাংগঠনিক সম্পাদিকা আফরোজা সুলতানা পুর্ণিমা, রেখা চৌধুরী, রোখসানা আক্তার, মিতু আক্তার, সানু বেগম, ফাতেমা বেগম, রুচি বেগম প্রমুখ।
এই কর্মশালায় চট্টগ্রাম শহরের ১২০ জন ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা যোগ দেন।
শেষে ঈদ উপলক্ষে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে শাড়ি উপহার দেওয়া হয়।

