মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শেষ রাতে আগুন লাগার ঘটনা আমরা তদন্ত করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রেত্যেকটি অগ্নিকান্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতা থেকেও হতে পারে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে? তবে, তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না তা এখনও আমরা নিশ্চিত নই। এটি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর এটি বলা যাবে। এর আগে আমি কোন কিছু বলতে চাই না।’
ভোর রাতে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী । তবে, তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম মান্নান কচিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্প্রতি একাধিক স্থানে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে। তবে, আমরা তদন্তের পর আগুনের সঠিক কারণ বলতে পারব।
এদিকে, আজ রোববার “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” সদর দপ্তরের (মিডিয়া সেলের) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসসকে জানান, ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ জন অফিসার, ২১ জন ফায়ার ফাইটার, ২ জন ভলান্টিয়ার, ২ জন আনসার সদস্য, ১ জন স্কাউট এবং ১ জন বিমান বাহিনীর সার্জেন্টসহ মোট ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল ও বার্ন ট্রিটমেন্টসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অগ্নিনির্বাপণকালে ফায়ার সার্ভিসের ২৫ জনসহ ৩১ জন আহত হন।
অপরদিকে, ফায়ার সার্ভিস, পুলিশ, ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৩৮ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫ টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পলাশী থেকে দুটি প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ রোববার সকাল ৯ টায় প্রায় ২৭ ঘন্টা পর ১২টি ইউনিটের চেষ্টায় সম্পূর্ণ আগুন নির্বাপণ করে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...