সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে অপহৃত ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার,অপহরণকারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১ অপহরণের ২৪ ঘন্টার মধ্যে  ১০ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার  ও অপহরণকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ১৫ এপ্রিল(রবিবার)দিবাগত রাতে ডিএমপি, ঢাকার ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে  নারায়ণগঞ্জ থেকে অপহৃত ১০ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতা ইমরান (২৫)’কে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তার আসামী ইমরান (২৫) নোয়াখালী জেলার চাটখিল থানাধীন সিংবাহুড়া এলাকার ইসমাইল আমিনের ছেলে এবং উদ্ধারকৃত ভিকটিম (১৬) ১০ম শ্রেনীর ছাত্রী। ভিকটিম স্কুলে আসা যাওয়ার পথে ইমরান বিভিন্ন ভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। ঘটনার এক পর্যায়ে গত ৩১ মার্চ রাত অনুমান ৮ টার সময় ভিকটিম জরুরী ঔষধ কেনার জন্য তালতলা বাজারে অবস্থানকালে আসামী ইমরান  তার সঙ্গীয় এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নোয়াখালী জেলার চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত আসামীকে গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য গ্রেপ্তার আসামীকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে নোয়াখালী জেলার চাটখিল থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...