বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর পাক্ষিক সভায় সিএমপি কমিশনার

বিত্তের সাথে চিত্তের মেলবন্ধন ঘটানো গেলে ভালো কিছু সৃষ্টি হবেই

- Advertisement -
Single page 1st Paragraph

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম ও পিপিএম (বার) বলেছেন, বিত্তের সাথে চিত্তের মেলবন্ধন ঘটানো গেলে ভালো কিছু সৃষ্টি হবেই। তবে, নতুন কিছু অর্জন মানেই পুরনোকে বর্জন নয়। ক্ষেত্র বিশেষে পুরনো কিছু বিষয় ঐতিহ্যের স্মারকেও পরিণত হয়।

সৃজনশীল ও মননশীল কর্মযজ্ঞে সবসময় নিজের পক্ষপাত উল্লেখ করে সৃষ্টিশীলতাকে জীবনের অনুসঙ্গ করার আহ্বান জানিয়ে সিএমপি কমিশনার আরো বলেন, রোটারী ক্লাব বিশ্বে সমাদৃত আর চট্টগ্রাম ইস্ট-এর গতিময়তায় আমরা আশাবাদী হই। উপলব্ধি ফাউন্ডেশনের সাথে নিজের আত্মার সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, সিয়াম সাধনার পাশাপাশি মানুষ হবার সাধনায় ব্রতী হতে পারলে সমাজ সুন্দর হবে। সংস্কৃতি লাভবান হবে। পিতৃমাতৃহীন তথা ছিন্নমূলদের মূলধারায় নিয়ে আসার জন্য যারা কাজ করছেন তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখের উৎসব সবার। ধনী, দরিদ্র, হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তথা সবার। বাঙালির বৃহত্তর ও প্রাচীন সার্বজনীন উৎসব। ধর্মের রঙে নয়, অসাম্প্রদায়িক চেতনার রঙে রাঙাতে হবে নববর্ষকে। রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টকে এ ধরণের আয়োজনের জন্য হৃদ্ধিক অভিনন্দন জানান তিনি।

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ৮৮১তম পাক্ষিক সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ১৫ এপ্রিল, বিকেল ৫টায় ফিরিঙ্গিবাজারস্থ উপলব্ধি কার্যালয়ে ক্লাব প্রেসিডেন্ট এ,কে, এম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও পাস্ট প্রেসিডেন্ট পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপির সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপ-পুলিশ কমিশনার মাসুদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাংবাদিক আলমগীর সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম সুজন, উপলব্ধির সিইও ইজাবুর রহমান, সেন্টার ম্যানেজার শেলী রক্ষিত, ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ.আর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট নাসিমা আখতার, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারেক্ট তাহমিদ ইসলাম ও তামজীদ ইসলাম প্রমুখ। ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রাকিবুল ইসলাম ও হাসিনা আক্তার লিপি দম্পতির সৌজন্যে এ আয়োজনে নতুন সদস্য ব্যবসায়ী খায়রুল আলম সুজনকে রোটারী পিন পরিয়ে দেন পুলিশ কমিশনার। সুজন উপলব্ধি’কে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ক্লাবের পক্ষ থেকে দুই জনের ভরণ-পোষণ বাবদ এক বৎসরের অনুদান ১লক্ষ ২০ হাজার টাকা পরিশোধ করা হয়।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...