রবিবার, ২৮ জুন ২০২৬

বিউটি পার্লারের আড়ালে দুই বোনের মাদক ব্যবসা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগানের ‘মুন্নী বিউটি পার্লার’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো— চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার আমতলী এলাকার হামিদুল্লাহ’র স্ত্রী ও বিউটি পার্লারের মালিক মুন্নি বেগম (৩২) এবং তার সহযোগী সৎ বোন একই এলাকার আবু ইউসুফের মেয়ে রূপা আক্তার ওরফে আমেনা (২০)।

তারা মূলত পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালাতেন বলে জানিয়েছে পুলিশ। একইদিন রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার মুন্নী বিউটি পার্লারে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। অভিযানে কুখ্যাত মাদক কারবারি মুন্নী ও তার সহযোগী আমেনাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাদকের কারবারের কথা তারা স্বীকার করে এবং তাদের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭টি নীল রঙের প্যাকেটে রক্ষিত প্রায় দুই হাজার পিস ইয়াবা বড়ি বের করে দেয়। তারা এসব মাদক বিক্রির উদ্দেশ্যে রাখার কথা স্বীকার করেছে।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে বিউটি পার্লারের আড়ালে মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন বলে জানান। মুন্নি বেগমের বিরুদ্ধে স্বর্ণ চুরি, মারধর করে মালামাল লুটের মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...