শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইপিজেডে স্ত্রীকে খুন করে লাশ পানির ট্যাঙ্কে রেখে পালানো স্বামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

পাঁচ মাস আগে নগরের ইপিজেড এলাকার একটি ভবনের পানির টাংক থেকে সার্জিনা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করা হয়। এই মামলায় সার্জিনার স্বামী হাসান আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে হাসান আকন্দ সার্জিনাকে হত্যা করেন। ঘটনার পর গা ঢাকা দিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার একটি গরুর খামারে চাকরি নেন। বুধবার সেখান থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম ইপিজেড থানা এলাকার একটি বাড়ির পানির ট্যাংক থেকে সার্জিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। সার্জিনা পটুয়াখালীর বাউফল উপজেলার ওয়াহিদুল গাজীর মেয়ে। সার্জিয়ার স্বামী হাসান একই এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে রিকশা চালাতেন। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
লাশ উদ্ধারের পরদিন সার্জিয়ার খালা স্মৃতি বেগম ইপিজেড থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার ছায়াতদন্ত করছিল পিবিআই।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পিবিআইয়ের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে হাসান সার্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পানির ট্যাংকে রাখে। এক দিন স্বাভাবিকভাবে ওই বাসাতেও ছিলেন হাসান। সে সময় সবাইকে বলেন, সার্জিনা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছেন। হত্যার তৃতীয় দিন তিনি পালিয়ে যান। ওই দিনই লাশ উদ্ধার হয়। হাসান কোনো ধরনের ডিভাইস ব্যবহার করতেন না বলে তাকে গ্রেপ্তার করতে বেশি সময় লেগেছে। গ্রেপ্তারের পর হাসানকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...