সোমবার, ২৯ জুন ২০২৬

লোহাগাড়ায় ৮ দোকানিকে লক্ষাধিক টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ দোকানিকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের বটতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো রোকেয়া এন্ড সন্স, এশিয়া ফুড এন্টারপ্রাইজ, বেনারসী শাড়ীজ, মনে রেখ, মোহাম্মদীয়া শপিং, চমক শাড়ীজ, রাজস্থান ও অনার ফ্যাশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাহে রমজান ও ঈদ বাজার উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং ভোক্তাদের হয়রানি রোধে কঠোরভাবে বাজার মনিটর করা হয়।

এ সময় মুদি, কাপড় ও জুতার দোকানে অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রেতাকে পণ্যের রশিদ না দেয়া, বিক্রিত পণ্যের রশিদ সংরক্ষণ না করা, পণ্যে ভিন্ন ব্রান্ডের ট্যাগ লাগানো, বিক্রিত পণ্যের বিধি মোতাবেক ভ্যাট জমা না দেয়াসহ বিভিন্ন অপরাধে ৮ দোকানিকে জরিমানা করা হয়েছে।

এছাড়া অসংখ্য দোকানিকে লাইসেন্স করা, আইন অনুযায়ী পণ্য বিক্রি ও জনগণের সাথে ভালো ব্যবহারসহ হয়রানি না করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

এ ধরনের অপরাধ পুনরায় করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে র‌্যাব-১৫ এর একটি টিম, লোহাগাড়া থানার এসআই সাইদুলসহ পুলিশ সদস্যরা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...